সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রোনালদোকে সামনে বসিয়ে কী বললেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক জমকালো নৈশভোজে হাজির ছিলেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এই ভোজে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে রোনালদোকে ইস্ট রুমের সামনের দিকে বসানো হয়। সেখানেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ক্রাউন প্রিন্স অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যের মধ্যেই রোনালদোর উপস্থিতিকে আলাদা করে উল্লেখ করেন ট্রাম্প। জানান, তিনি রোনালদোকে তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

রোনালদোকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। রোনালদো যেখানে, সে-ও সেখানে থাকতে চায়। ব্যারন আজ তাকে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে। আর আমার মনে হয়, শুধু তাকে পরিচয় করিয়ে দিতে পেরেছি বলেই সে এখন তার বাবাকে একটু বেশি সম্মান করছে।’

ট্রাম্পকে ঘিরে রোনালদো এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। চলতি বছরের জুনে নিজে স্বাক্ষর করা জার্সি উপহার পাঠান তিনি। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা কানাডার আলবার্টার কানানাসকিসে ট্রাম্পকে বিশেষ সেই জার্সি তুলে দেন। এরপর কদিন আগে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে রোনালদো বলেন, ‘তিনি এমন একজন ব্যক্তি, যিনি বিশ্বের পরিবর্তন ঘটাতে বা পরিবর্তনে সাহায্য করতে পারেন।’

রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রোনালদোদের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর সম্পর্কের টানাপোড়েন শুরু হলে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে যাননি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তাদের মূল্যায়নে জানিয়েছিল, এই অপারেশন অনুমোদন করে থাকতে পারেন ক্রাউন প্রিন্স। তবে প্রিন্স শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছেন। সব মিলিয়ে তার এই সফরকে তাই বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রোনালদোও অনেক দিন পর যুক্তরাষ্ট্রে গেলেন। এই দেশে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে। তবে তার সামনে আবার এক বড় যাত্রা অপেক্ষা করছে। আগামী বছর বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে তাকে আবারও যুক্তরাষ্ট্রে আসতে হবে।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ৫ই ডিসেম্বর, ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। সেখানে থাকার কথা আছে প্রেসিডেন্ট ট্রাম্পেরও। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ট্রাম্পের ব্যক্তিগত আগ্রহ এখন প্রায় উচ্ছ্বাসের পর্যায়ে। ইতিমধ্যেই তিনি নানা মন্তব্য করে সেই আগ্রহের প্রমাণ দিয়েছেন।

জে.এস/

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250