বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনকে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র হিসেবে উল্লেখ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, ‘ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে।’

আলী রীয়াজ আরও বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা জবাবদিহিমূলক ব্যবস্থা। আমাদের আকাঙ্ক্ষা, এমন একটি ব্যবস্থা, যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে, তাকে (ব্যক্তিকে) নিয়ন্ত্রণ করবে। আমরা চাই, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে।’ সে লক্ষ্য নিয়েই কাজ হচ্ছে বলে জানান তিনি।

আজ শনিবার (১২ই জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ। 'ছাত্র শ্রমিক জনতার গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এ সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ নামের একটি সংগঠন।

আলোচনা সভায় অংশ নিয়ে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিত্ব করে এখানে কথা বলছি না। বক্তব্যগুলো আমার, দায়িত্বও আমার।’

আলী রীয়াজ বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের কথা বলছি। এ লড়াই গত বছরের জুলাই থেকে শুধু নয়; গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ বলেছে, “গণতান্ত্রিক অধিকার চাই।” দেশের মানুষ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন মোকাবিলা করেছে, তা নয়। বাংলাদেশে একসময় একদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে মানুষ লড়াইয়ের চেষ্টা করেছে।’

আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250