শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

১৮ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ ১৮ উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সভা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দফতর

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

সভায় ইতালি, স্পেন, জার্মানি, নরওয়ে, সুইডেন, কোরিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতের অংশ নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাপান দূতাবাসের দুজন, সুইজারল্যান্ড দূতাবাসের দুজন, ব্রিটিশ হাইকমিশনের একজন, কানাডা হাইকমিশনের একজন, অস্ট্রেলিয়া হাইকমিশনের একজন, চায়না দূতাবাসের একজন, নেদারল্যান্ডস দূতাবাসের একজন ও ফ্রান্স দূতাবাসের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

এস/ আই.কে.জে

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250