মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আরব আমিরাত সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটি তিন দিনের ম্যাচ এবং চারটি একদিনের ম্যাচ খেলতে আগামী ১৭ই অক্টোবর বাংলাদেশ সফরে আসছে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল। ঢাকায় পৌঁছানোর পর সেদিনই রাজশাহীতে চলে যাওয়ার কথা রয়েছে সফরকারীদের।

রাজশাহীতে আগামী ২০শে অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এবং আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের একমাত্র তিন দিনের ম্যাচ। 

পরে ২৫ এবং ২৭শে অক্টোবর একই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ৩০শে অক্টোবর মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। সবশেষ ১লা নভেম্বর চতুর্থ ওয়ানডে দিয়ে শেষ হবে সিরিজ। আর সেই সিরিজের জন্য আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 

আরো পড়ুন : বরখাস্ত হলেন হাথুরুসিংহে, নতুন কোচ সিমন্স

তিন দিনের ম্যাচ সকাল সাড়ে ৯টায় এবং ওয়ানডে ম্যাচগুলো মাঠে গড়াবে সকাল ৯টায়।

একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল 

মাজহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ এবং প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফরিদ হোসাইন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন।

স্ট্যান্ডবাই : দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন, শাহরিয়াল আজমির।

এস/কেবি

অনূর্ধ্ব ১৯ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250