সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

অঞ্জন দত্তের বয়স ৭৩। সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক ও অভিনেতা হিসেবে পরিচিত। সম্প্রতি নিজের প্রযোজনা ও অভিনীত সিনেমা ‘প্রত্যাবর্তন’ নিয়ে এক সাক্ষাৎকারে ছেলে নীল দত্তের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমি কোনো দিন এই আশায় নীলকে বড় করিনি যে বুড়ো বয়সে ও আমাকে দেখবে। এই আশা কখনো আমি করি না। আমি যেসব মানুষের সঙ্গে মিশেছি, তাদের থেকেও এই ধরনের কোনো মন্তব্য শুনিনি।’

গত বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছিল অঞ্জন অভিনীত ‘এই রাত তোমার আমার’ সিনেমা। এক বছরের ব্যবধানে প্রত্যাবর্তন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন। এ পর্যন্ত গল্পের সম্পর্কে যা জানা গেছে, তাতে এটি আমাদের বাস্তব জীবনের পরিচিত কাহিনি অবলম্বনে। কর্মব্যস্ততা, ব্যক্তিগত, পরিবারের দায়িত্বশীল হিসেবে একেকজনের যে সংকট ও বোঝাপড়ার মধ্য দিয়ে যাপিত যে জীবন, সেই গল্প।

এ নিয়ে অঞ্জনের অভিমত হলো—কর্মব্যস্ত জীবন ও পারিবারিক জীবনের সমন্বয় খুব কঠিন কিছু নয়। দুই দিক ব্যালেন্স করে চলা যে কঠিন, এটা ভুল কথা। প্রচুর এমন মানুষ দেখেছি। আসলে কে কীভাবে নিজের জীবনে বাঁচছে তার ওপরে অনেকটা নির্ভর করে। কিছু কিছু মানুষের এটা হয়ে যায়। আমার চরিত্রটা এই ছবিতে অবশ্য পয়সার অন্য পিঠ।

এই সিনেমা নিয়ে অঞ্জন বলেন, ‘পরিচালক সমর্পণ সেনগুপ্ত যখন এই চরিত্র নিয়ে আসে তখন বেশ আগ্রহ তৈরি হয়েছিল। পুরুলিয়ার গ্রামের স্কুলের মাস্টার। আমার ব্যক্তিত্বের থেকে একেবারে আলাদা।’ তবে দর্শকদের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।

সিনেমার চরিত্রে ছেলের সঙ্গে ‘দূরত্বের’ বিষয়ে প্রশ্নের জবাবে অঞ্জন বলেন, ‘অনেক মা-বাবা রয়েছেন, তারা মনে করেন সারা জীবন ছেলেমেয়েরা তাদের সঙ্গে থাকবেন। এটা তো ভেবে নেওয়াও ভুল। আমি এমনই মনে করি। বিশ্বাস করি, যত দিন আছি নিজের মতো থাকব। নীল তার পরে যা করবে, সেটা ওর ব্যাপার। নীল বড় হয়ে আমাকে দেখবে, এটা আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি।’

বর্তমান সময়ের পরিচালক ও অভিনেতাদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজ তার ভালো লাগে বলেও জানান এই শিল্পী।

ভারতবর্ষে বাংলায় পথনাটকের প্রবর্তক বাদল সরকারের কথা স্মরণ করেন অঞ্জন দত্ত। গান, পরিচালনা, মঞ্চে অভিনয়ের নিয়ে আগামী দিনের পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নিজের টাকায় একটা ছবি (প্রত্যাবর্তন) তৈরি করেছি। বাদল সরকার আমাকে অভিনয় করতে শিখিয়েছিলেন, তখন আমার ১৯ বছর বয়স। এক বছর তার কাছে শিখেছিলাম অভিনয়। তার ওপরে একটি ছবি তৈরি করেছি। যেখানে বাদল সরকার আর অঞ্জন দত্তের চরিত্র দর্শক দেখবেন। লাভের আশা করছি না। এই ছবির মাধ্যমেই বাদল সরকারকে আমার শ্রদ্ধা।’

জে.এস/

অঞ্জন দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250