বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ: রাষ্ট্রপতি *** নেপাল-তিব্বতে আকস্মিক ভয়াবহ বন্যায় নিহত ২৭০ ছাড়াল *** ভারতে খাবারের থালায় ‘সিংহম’-এর হানা—কে এই তুকারাম মুন্ধে *** নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় ১৫০০, কোন দেশের কতজন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়টিকে যেভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম *** নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন *** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে।

সোমবার (২৬শে আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হন। 

জ্বালানি উপদেষ্টা বলেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। কিন্তু সরকারের রাজস্ব হঠাৎ করে বাড়বে না। ফলে সরকার কিভাবে এসব দাবি স্বল্প সময় পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ ভুক্তভোগী হবে।

ফাওজুল করিম খান বলেন, মূল্যস্ফীতি বাড়লে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাবে।

আরও পড়ুন: আনসারদের বিশৃঙ্খলার ঘটনায় সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

আন্দোলনকারীদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, তারা কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছে- এমন তো হয়নি। নিয়মতান্ত্রিক পন্থায় এলে আমরা আলাপ করতে রাজি। 

তিনি বলেন, ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে এনেছে। তাই এই সরকারের মেন্ডেট খুব স্ট্রং। কেউ যেন মনে না করেন- এই সরকার ভেসে এসেছে।

হাসপাতাল পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। 

এসি/কেবি

ধান কাটার মৌসুম জ্বালানি উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250