শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

তাবলিগের দুই গ্রুপে দ্বন্দ্ব

কাকরাইল মসজিদে প্রশাসক নিয়োগে আইনি নোটিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও মাওলানা জোবায়ের গ্রুপের সংঘর্ষের ঘটনার পর দেশের বিভিন্ন মসজিদে মাওলানা সাদ গ্রুপের মুসল্লিদের প্রবেশ না করতে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাকরাইল মার্কাজ মসজিদেও দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে। এর ফলে তাবলিগের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কাকরাইল মার্কাজ মসজিদে সরকারি প্রশাসক নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান।

তিনি নোটিশটি ধর্ম মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় তাবলিগ মার্কাজ মসজিদের খতিব ও শুরা সদস্য এবং ভারতের মাওলানা সাদ কান্ধলভিকে পাঠিয়েছেন।

আরও পড়ুন: পল্লিকবি জসীমউদ্‌দীনের ১২২তম জন্মবার্ষিকী আজ

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ শান্তি ও সহমর্মিতার সঙ্গে তাবলিগের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে তাবলিগের অনুসারীদের মধ্যে মাওলানা সাদ গ্রুপ ও মাওলানা জোবায়ের গ্রুপ নামে দুই গ্রুপের উদ্ভব হয়েছে। এই দুই গ্রুপ বাংলাদেশে তাবলিগের কার্যক্রমে বিশৃঙ্খলা করছে এবং তাবলিগের কার্যক্রমের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সম্পূর্ণ অযাচিতভাবে তাবলিগের কার্যক্রমে হস্তক্ষেপ করেছেন এবং তাবলিগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিতে অবদান রাখছেন। এসব রাজনৈতিক নেতাদের সঙ্গে তাবলিগের কোনো সম্পর্ক নেই। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রশাসক নিয়োগ করতে পদক্ষেপ নিতে বলা হয়।

এসি/ আই.কে.জে/

আইনি নোটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250