মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২শে সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ই সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে  ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

আরো পড়ুন : বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে : প্রধান বিচারপতি

এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আজ রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

শুনানির সময় কারাগারে থেকে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এস/ আইকেজে


সাবেক রেলমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250