মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

প্রথমবারের মতো যা করতে যাচ্ছেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রে বিস্ময় বলা হয় দক্ষিণী নায়িকা সাই পল্লবীকে। উগ্র পোষাক, শরীরের প্রদর্শনী, এমনকি মেকআপ পরিহার করে শুধুমাত্র অভিনয়শৈলীতে এক নম্বরে চলে আসার সাফল্য পল্লবী ছাড়া দক্ষিণ এশিয়ার খুব কম নায়িকারই আছে।

বর্তমান প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষ অভিনেত্রী তিনি। সাধারণত চরিত্র এবং গল্প নিয়ে অত্যন্ত সচেতন তিনি। সেজন্য কাজের সংখ্যা কম হলেও প্রশংসিত চরিত্রে তাকে দেখা যায়।

সেই সাই পল্লবী প্রথমবারের মতো একটি নারীকেন্দ্রিক গল্পে অভিনয় করতে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্রে পিঙ্কভিলা জানিয়েছে, সাই পল্লবী একটি আকর্ষণীয় গল্প পছন্দ করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন লেখক কার্তিক থিদা। বর্তমানে ছবিটি নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, এটি হবে সাই পল্লবীর প্রথম নারীকেন্দ্রিক সিনেমা।

আরও পড়ুন: আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে: তনি

সূত্র আরও জানায়, সাই পল্লবী গল্পটি পছন্দ করেছেন। এতে কাজ করতে উন্মুখ হয়ে আছেন অভিনেত্রী। ছবিটি পরিচালনা করবেন চন্দু মন্দেতি। এর শুটিং শিগগিরই শুরু হবে।

এসি/কেবি

সাই পল্লবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250