সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

প্রযোজকরা বিভিন্ন সময় আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন : মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী দাবি করলেন, প্রযোজকরা বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। সরাসরি বাজে কোনো প্রস্তাব না দিলেও বিভিন্ন লোভনীয় অফার দেখিয়েছেন। 

মিষ্টির ভাষায়, ‘অনেক প্রযোজকই আমার সঙ্গে প্রেম করতে চেয়েছেন। সরাসরি বাজে প্রস্তাব দেননি, তবে প্রেম করতে চেয়েছেন। বিভিন্ন অফার দিয়েছেন। এই যেমন- গাড়ি দেবেন, টাকা দেবেন, বাড়ি দেবেন— এসব অফারও দিয়েছেন।’

এসময় একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করে এই নায়িকা বলেন, ‘একজন প্রযোজক আমাকে একটি গাড়ি উপহার দিতে চেয়েছিল। মার্সিডিজ বেঞ্জ। সেটার মূল্য আনুমানিক ১ কোটি ২৫-২৬ লাখ টাকা হবে।’

আরও পড়ুন: এক্সেল একাডেমি মঞ্চে আনছে 'দ্য সাউন্ড অফ মিউজিক'

এর আগে এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে খানিকটা তিক্ত অভিজ্ঞতাও শেয়ার করেন মিষ্টি জান্নাত। নায়িকার কথায়, ‘মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলবে, তাই শুনবে। পরে যখন আমার সিনেমা অলমোস্ট শেষ, সে সময়ে উনি ডেকেছিলেন আমাকে, রুমে নক করছিলেন রাতের বেলা! আমি তো আর যাইনি। পরে তিনি আমার সঙ্গে খুব বাজে বিহেইভ করেন, যা স্মরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।

এসি/ আই.কে.জে/ 


প্রযোজক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250