বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’

আগাম সবজি চাষে স্বাবলম্বী হচ্ছেন বীরগঞ্জের কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শীতকালীন আগাম সবজি চাষের মাধ্যমে কৃষকরা এখন নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হচ্ছেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এখন এক নতুন কৃষি সম্ভাবনার কেন্দ্রবিন্দু। 

ফুলকপি, বাঁধাকপি, লাউসহ বিভিন্ন শাক-সবজি চাষ করে তারা শুধু স্থানীয় বাজারেই নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে ভাল দাম পাচ্ছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার তাদেরকে সফলতা এনে দিয়েছে। এবছর অনেক কৃষকই আগাম সবজি চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন। আর তাদের সফলতার গল্প এখন অন্যদের জন্যও প্রেরণার উৎস।

এ উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষ করে আর্থিকভাবে যারা স্বাবলম্বী হয়েছেন তাদের মধ্যে অন্যতম দুজন কৃষক বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ ও মরিচা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের কৃষক রমানাথ রায়।

আব্দুর রশিদ জানান, তিনি এক একর জমিতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ফুলকপি, বাঁধাকপি ও লাউ চাষ করেছেন। তিনি বলেন, ‘বীজ রোপণের ৪৫ দিনের মধ্যে ফুলকপি ও বাঁধাকপি বাজারজাত করার উপযুক্ত হয়ে গেছে। একই সঙ্গে লাউয়ের মাচাতেও ফল ধরেছে। আমি প্রতিবারের মতো এবারও ঢাকার কাওরান বাজার এবং গাজীপুরে পাঠাচ্ছি। আগাম সবজি উৎপাদন হওয়ায় দামও ভালো পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এ বছর আমার এক একর জমিতে ফুলকপি, বাঁধাকপি ও লাউয়ের চাষে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে এক লাখ ৩০ হাজার টাকার সবজি বিক্রি করেছি। এখনও ৩-৪ মাস পর্যন্ত এই তিন ধরনের সবজি বিক্রি চলবে। আশা করছি, আমার উৎপাদিত সবজি ৫ লাখ টাকার অধিক বিক্রি করতে পারব।’

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, ‘দিনাজপুর খাদ্যের জেলা হিসেবে সারা দেশে পরিচিত। গত কয়েক বছর ধরে বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে শীতকালীন আগাম জাতের শাক-সবজি, ফুলকপি, বাঁধাকপি, আলু, লাউ, ঝিঙ্গা, বটবটি ও অন্যান্য শাক-সবজি চাষে কৃষকরা সফলতা অর্জন করেছেন’।ক

আরও পড়ুন: মিষ্টিপান চাষে উদাহরণ সৃষ্টি করলেন টাঙ্গাইলের জহুরুল

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান মিয়া বলেন, ‘দিনাজপুর একটি কৃষি সমৃদ্ধ জেলা, যেখানে ধানসহ সব ধরনের রবি শস্য ব্যাপক হারে উৎপাদিত হয়। কৃষকদের ফসলের ভালো দাম নিশ্চিত করতে, কৃষি বিভাগের মাঠকর্মীরা শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে।’

এভাবে আগাম সবজি চাষের মাধ্যমে বীরগঞ্জ উপজেলার কৃষকরা নিজেদের জীবনযাত্রার মান উন্নত করে স্বাবলম্বী হচ্ছেন, যা অন্যান্যের জন্য এক উদাহরণ।

এসি/ আইকেজে

সবজি চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250