শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

গরু চুরি করতে এসে দামি মোটরসাইকেল রেখে গেল চোর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরের দল একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ই মে) রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির ঘোড়াময়দান সিরাজ ড্রাইভারের বাড়িতে।

মঙ্গলবার (১৪ই মে) সকালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চোর ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, সোমবার (১৩ই মে) রাতে ঘোড়াময়দান গ্রামের আলম নামের এক ব্যক্তির ঘরে ঢুকে দুটি গাভি গরুর একটি নিয়ে যায় চোরের দল। চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

আরো পড়ুন : উপজেলা চেয়ারম্যান পদে মা-মেয়ের লড়াই

ক্ষতিগ্রস্ত আলম বলেন, ভোর রাতে তার স্ত্রীর ঘুম ভাঙলে গরু ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। দুটি গরুর মধ্যে একটি নেই। চুরি হওয়া গরুটির দাম প্রায় ১ লাখ টাকা। চোররা টয়লেটের দেওয়াল টপকে গরু ঘরে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। পরে জানতে পারে সিরাজ ড্রাইভারের বাড়িতে চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে।

সিরাজ ড্রাইভার বলেন, রাতে গরু ঘরে গিয়ে দেখতে পান তার ঘরের পাশে একটি মোটরসাইকেল পড়ে আছে। বিষয়টি চেয়ারম্যানকে জানান তিনি। মনে হয় চোরের দল টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে।

এ বিষয়ে মঙ্গলবার সকালে নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, উদ্ধারকৃত মোটরসাইকেলটি নাথেরপেটুয়া থেকে চুরি করে এনেছে বলে জানা গেছে। হয়তো তেল শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেলটি নিয়ে যেতে পারেনি তারা। গরু চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।

এস/ আই.কে.জে/ 

চোর গরু মটরসাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250