শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আম্বানিদের পার্টিতে উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে ভারতের জামনগরে গোটা বলিউড উপস্থিত থাকলেও খান-কাপুরদের ভিড়ে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায়নি। তবে এসেছিলেন তাঁর মা মধু চোপড়া।

অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে না আসায় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে কম কথা হয়নি! তবে এবার ইশা আম্বানি আয়োজিত রোমান হোলি পার্টিতে এসে দোষ কাটালেন 'দেশি গার্ল'!

মুম্বাইয়ে আম্বানির বাসভবনে গত শুক্রবার আম্বানি কন্যা আয়োজন করেছিলেন রোমান হোলি থিমের পার্টি। তবে যৌথ উদ্যোক্তা অবশ্য আরেক জুয়েলারি সংস্থাও।

সেই পার্টিতেই যোগ দিয়েছিলেন ইশা আম্বানির ভালো বন্ধু প্রিয়াঙ্কা চোপড়া। ডিনার টেবিলে দুই বান্ধবীকে আড্ডায় মশগুল দেখা গেছে। উপস্থিত ছিলেন আয়ুষ্মান খুরানা, শিল্পা শেট্টি-সহ আরও অনেকে।

আরো পড়ুন: এবার ‘আইটেম গার্ল’ হয়ে কোমর দোলালেন শ্রীলেখা

আম্বানিদের দুই বউমা শ্লোক মেহেতা ও রাধিকা মার্চেন্টের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। 

তবে আম্বানিদের হোলি পার্টিতে প্রিয়াঙ্কার সাজগোজ দেখে থ হয়ে গেছেন স্বামী নিক জোনাস।

গোলাপি ওয়ান শোল্ডার ড্রেসে আর হিরে-পান্নার গয়নায় বউকে দেখে মুগ্ধ নিক ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করে লিখলেন- তুমি কি মজা করছো আমার সঙ্গে? 

এসি/ আই. কে. জে/ 


প্রিয়াঙ্কা আম্বানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250