সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিলেও তার প্রতি কৃতজ্ঞ গায়িকা ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওপার বাংলা তথা টলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। দিন যত যাছে তার জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। তবে এই সাফল্য একদিনে আসেনি। ইমনের এই জার্নির নেপথ্যে ছিল দীর্ঘ পরিশ্রম, নিরলস প্রচেষ্টা। 

একসময় স্টুডিও থেকে ঘাড়ধাক্কা দিয়ে যিনি বের করে দিয়েছিলেন আজ সেই মানুষটি তার অন্যতম কাছের বন্ধু। এবার সেই বন্ধুর কথা বলতে গিয়েই কেঁদে ফেললেন গায়িকা। 

সম্প্রতি সারেগামাপা-র এক এপিসোডে 'বন্ধু চল' গানটি শুনেই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমার জীবনের আমার প্রথম বন্ধু আমার মা। আমার জীবনে খুব কম কিছু বন্ধু আছে। যার মধ্যে দু-তিনজনের নাম না বললেই নয়। প্রথম, দিব্যেন্দুদা। যাকে আমি দ্বিতীয় মা বলি। অন্যজন অভিষেক রায়, যাকে সবাই এখানে চেনেন। ওরা প্রত্যেকবার আমার ভুলগুলো ধরিয়ে দেয়। আরেকজন বন্ধু, পাশে যে লোকটা বসে আছে।’

আরও পড়ুন: দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব : কনকচাঁপা

ইমনের ঠিক পাশেই বসে ছিলেন টালিউডের অন্যতম খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইমনকে তিনিই বের করে দিয়েছিলেন স্টুডিও থেকে। সেই জন্য রাগ নয়, বরং কৃতজ্ঞ তিনি। 

ইমন বলেন, ‘স্টুডিও-তে রেকর্ডিং করতে যাই, প্রথমদিন ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল লিটারেলি। ওই বকাটা যদি না পেতাম, যদি আমার ভুলটা কেউ ধরিয়ে না দিত তাহলে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পেতাম না। ধন্যবাদ আইডি (ইন্দ্রদীপ দাশগুপ্ত)। আই লাভ ইউ সো মাচ’।

এসি/ আই.কে.জে/  

ঘাড়ধাক্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250