শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যয়ের তথ্য চেয়ে সুজনের চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২০শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আয়কর বিবরণী ও নির্বাচনী ব্যয়ের তথ্য চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ বুধবার ইসি কর্মকর্তারা চিঠির তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গত ১৭ মে সুজন সম্পাদক বদিউল আলম মজুদার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই চিঠি দেন।

আজ বুধবার এই চিঠি পেয়েছেন ইসি উপসচিব মো. মনির হোসেন।

সুজনের চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিছু প্রার্থীর আয়কর রিটার্নের তথ্য দেওয়া হয়েছে, যা আমরা পেয়েছি। গবেষণার কাজের জন্য অবশিষ্ট প্রার্থীদের আয়কর রিটার্ন এবং সব প্রার্থীর নির্বাচনী ব্যয়ের তথ্য পেতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।

ইসি সচিবকে দেওয়া চিঠিতে বদিউল আলম বলেন, সুজন নির্বাচন বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৮ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য ও তথ্যের বিশ্লেষণ সুজন ওয়েবসাইটে সন্নিবেশিত আছে।

চিঠিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ এর ৩-খ, ৪৪ এর ক-ক-২ ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের অনুলিপি জমাদান বাধ্যতামূলক।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250