শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

বিশ্ব ইজতেমায় অংশ নিতে তুরাগতীরে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (২রা ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। তাদের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ইজতেমায় অংশ নিতে বুধবার (৩১ জানুয়ারি) থেকেই বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চড়ে মুসল্লিরা আসতে শুরু করেন। এরইমধ্যে ইজতেমার মাঠে মুসল্লিদের ঢল দেখা গেছে। তারা নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন। মূল মাঠে জায়গা না পেয়ে কেউ কেউ সড়কে অবস্থান নিয়েছেন।

এদিকে মুসল্লিদের সুযোগ সুবিধায় পানি, বিদ্যুৎ, গ্যাস, টয়লেট ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে মুসল্লিদের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মুসল্লিরা জানান, দেশ-বিদেশের মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদের তীর। মহান আল্লাহকে রাজি-খুশি করে যেন পরকালে শান্তি পেতে পারি এ নিয়তে তারা ইজতেমায় এসেছেন।

আয়োজকরা বলছেন, ইজতেমার প্রথম দিন (শুক্রবার) দুপুর দেড়টার দিকে কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের জুমার নামাজে ইমামতি করবেন। এ ছাড়া নামাজের মিম্বর থেকে পাঁচ ওয়াক্ত নামাজের ইমাম এবং বয়ানের মঞ্চে বয়ানকারী অবস্থান করেন। এখান থেকেই আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

ওআ/

বিশ্ব ইজতেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250