সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

মৃদু শীতে শাড়িতে উত্তাপ ছড়ালেন ভাবনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই উত্তাপ ছড়াতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। খোলামেলা পোশাকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে জুড়ি নেই তার।

নিজের সাহসী অবতারের জন্য ভক্তদের কাছে যেমন প্রশংসা কুড়ান, তেমনই সমালোচনারও শিকার হন এই অভিনেত্রী। তবুও ভাবনা চলেন নিজ ছন্দেই, আপন গতিতে। 

সম্প্রতি ফেসবুকে গোলাপি রঙের শাড়িতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ভাবনা। সাদা গহনার সঙ্গে ভারি কাজের শাড়িতে মোহমীয় লাগছিল এই অভিনেত্রীকে। 

মূলত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথি হিসেবে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হাজির হয়েছিলেন ভাবনা। সেখানেই এই শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি। 

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে জড়িত থাকার পর একপ্রকার আড়ালে চলে গিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: আবারও প্রেমে পড়েছেন পরীমণি!

সচারচর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সরব থাকলেও সরকার পতনের পর নানা ইস্যুকে কেন্দ্র করে নীরব ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি ভাবনার উপস্থিতি।

তবে অক্টোবরের শুরু থেকে আবারও নিজের ব্যস্ত জীবনে ফিরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমেও দেখা মিলছে তার ব্যাপক উপস্থিতি। একের পর এক ছবি, ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। 

এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যাচ্ছে এই তারকাকে। বর্তমানে কাজের ব্যস্ততা কম থাকলেও সামাজিক মাধ্যমে বেশি সরব থাকেন ভাবনা। 

এসি/ আই.কে.জে/


আশনা হাবিব ভাবনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250