রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি *** জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা *** ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা *** দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি *** পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের *** হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, মোট ১০৯৬ *** ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২১৫৮ জন ভর্তি *** ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং *** ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কর্তৃপক্ষ বলছে গুজব *** জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দিয়েছে পুলিশ

সাহস নিয়ে দুর্যোগ মোকাবিলা করুন : ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুল ইসলাম বলেছেন, দুর্যোগ এলে ভয় পেলে চলবে না। সাহস ও ধৈর্য্য নিয়ে এর মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, ভৌগলিক কারণে সিলেট দুর্যোগপূর্ণ এলাকা। তাই বার বার বন্যার কবলে পড়ে এ অঞ্চল। জাপান, নেপাল ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশও এভাবে প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সিলেটের দুর্যোগের বিষয় মাথায় রেখেই এখানে উন্নয়ন করা হচ্ছে। 

বুধবার (১৯শে জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিনিয়ত তিনি খোঁজখবর রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা আজ সিলেটের বন্যা পরিদর্শন করতে এসেছি। ফিরে গিয়ে তার কাছে বিস্তারিতভাবে রিপোর্ট করব এবং তারই নির্দেশনার ভিত্তিতে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে বা সব সমস্যা সমাধানে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। 

আরো পড়ুন: সাগরে মাছ ধরা নিষেধ, পায়রা নদীতে ধরা পড়ছে বড় বড় ইলিশ

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ বিশ্বের মাঝে একটি রোল মডেল। আমরা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা রাখি। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় হাওর জনপদের মানুষের পাশে আছেন। তিনি সব সময় বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দুর্দশা দেখার জন্য এবং পর্যাপ্ত মানবিক সহায়তা দেওয়ার জন্য। 

পৃথক দুটি অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম।
এসি/  আই.কে.জে

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

🕒 প্রকাশ: ০৭:৫৬ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও আটকের ঘটনায় আসকের নিন্দা

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় তিন দিনে চার স্থানে হামলা-ভাঙচুর-লুট, প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ সশস্ত্র ব্যক্তিকে হত্যার দাবি তালেবানের

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250