শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে সহায়তার ঘোষণা কমলার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হার মেনে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি পরাজয়ের বাস্তবতা স্বীকার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। কমলা বলেছেন, যে লড়াই এই প্রচারণাকে জ্বালানি জুগিয়েছে, তা এখনো শেষ হয়নি।

বুধবার (৬ই নভেম্বর) ওয়াশিংটন ডিসির হাওয়ার্ড ইউনিভার্সিটিতে বক্তব্যকালে কমলা হ্যারিস বলেন, আজ আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। তাকে বলেছি, আমরা তার দলকে ক্ষমতা হস্তান্তরে সহায়তা করবো। আমাদের দেশে নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেওয়া আমাদের গণতন্ত্রের মূল নীতি।

তিনি আরও বলেন, যদিও আমি এই নির্বাচনের পরাজয় মেনে নিচ্ছি, তবে সেই লড়াই থেকে পিছু হটছি না, যা এই প্রচারাভিযানে আমাদের শক্তি জুগিয়েছিল।

আরো পড়ুন : আমেরিকার নির্বাচনে জয়ী হয়ে রেকর্ড গড়লেন দুই মুসলিম নারী

এসময় কমলা হ্যারিস তার সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, এখন হতাশার নয়, আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার সময়। স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বার্থে সংগঠিত হওয়া এবং সম্পৃক্ত থাকার সময়।

যুব সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, বিধ্বস্ত হওয়া স্বাভাবিক, তবে জানবেন, সবকিছু ঠিকঠাক হবে। আমরা যখন লড়ি, আমরা জিতি—এমনটা সব সময়ই হতে পারে না। তবে এর মানে এই নয় যে আমরা হেরে যাবো।

এস/ আই.কে.জে

ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250