রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ইবোলা আতঙ্কে হচ্ছে না ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৬

#

ডিআর কঙ্গোর বিশ্বকাপের প্রীতি ম্যাচ বাতিল। ছবি: এএফপি

বিশ্বকাপ সামনে রেখে দলগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। ট্রেনিং সেশনে অনুশীলন তো করছেই। পাশাপাশি দলগুলো খেলছে প্রীতি ম্যাচও। তবে বিশ্বকাপের সময় যতই এগিয়ে আসছে, ইবোলা নিয়ে জনমনে তৈরি হচ্ছে উদ্বেগ। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে ডিআর কঙ্গোর একটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।

৯ জুন স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর লা লিনিয়ায় হওয়ার কথা ছিল ডিআর কঙ্গো-চিলি প্রীতি ম্যাচ। কিন্তু ডিআর কঙ্গোতে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় ম্যাচটি হচ্ছে না। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই মূলত ডিআর কঙ্গো-চিলি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আন্দালুসিয়া স্বাস্থ্য বিভাগের সুপারিশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যঝুঁকির কারণে পৌরসভার প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও ম্যাচ বাতিলের কথা বলেছেন।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল ডিআর কঙ্গোর। কিন্তু মে মাসে ইবোলা জ্বরের প্রাদুর্ভাব দেশটিতে ছড়িয়ে পড়ে মারাত্মকভাবে। নিজ দেশে অনুশীলন ক্যাম্প বাতিল করে ডিআর কঙ্গো এখন প্রস্তুতি নিচ্ছে বেলজিয়ামে। ২১ দিন আইসোলেশনে থাকার পর বিশ্বকাপে অংশ নিতে পারবেন ডিআর কঙ্গোর ফুটবলাররা। গত ২২ মে এমন তথ্য জানিয়েছিল যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ২১ দিন সময় পার হলেই যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পাবেন তারা।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও ডিআর কঙ্গো পাচ্ছে এক ম্যাচ। আজ বাংলাদেশ সময় রাত ১২টায় বেলজিয়ামের লিয়েজে শুরু হবে ডিআর কঙ্গো-ডেনমার্ক ম্যাচ। ১৯৭৪ বিশ্বকাপে জায়ার নামে অংশ নিয়েছিল ডিআর কঙ্গো। তবে নতুন নামে (ডিআর কঙ্গো) এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে দলটি।

‘কে’ গ্রুপে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। ১৭ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিআর কঙ্গো। ২৩ ও ২৭ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ডিআর কঙ্গোর প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250