শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

কেএনএফ’র আরও ২ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় শুরু হওয়া যৌথ অভিযানে আরও দুজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (২১শে এপ্রিল) রুমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন।

গ্রেপ্তাররা হলেন রুমার মুয়ালপী পাড়ার জুয়ামত্লিং বমের ছেলে লাল জার ঙাম বম (৩৮), ইডেন পাড়ার লালচৌও থাং বমের ছেলে তনক্লিং বম (৩৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে রুমার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে কেএনএফ সদস্য সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে নেওয়া হলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে যৌথবাহিনীর অভিযানে রুমা ও থানচির আটটি মামলায় নারী পুরুষসহ মোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আজ সকালে ডাকাতিতে অংশ নেওয়া জিপ গাড়ির চালক ও কেএনএফ’র এক সহযোগীকে কারাগার থেকে আদালতে নিয়ে এসে সাতদিন করে রিমান্ডের আবেদন করেন কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক। এসময় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন তাদের জামিন আবেদন করেন। এরপর শুনানি শেষে বিচারক বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন আসামিদের জামিন না মঞ্জুর করে দুইদিন করে রিমান্ডে পাঠান। পরে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলহাজতে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক

বান্দরবানের কোর্ট পরিদর্শক এ কে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২ ও ৩রা এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। অপহরণের দুইদিন পরে ব্যাংক ব্যবস্থাপককে উদ্ধার করে র‍্যাব। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।

এসকে/ 

সেনাবাহিনী কেএনএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250