রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল? *** সৌদি আরব ‘ভেঙে পড়ছে’, কেন বলছেন ডোনাল্ড ট্রাম্প *** দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘আসিফ নজরুলের চরিত্র খন্দকার মোশতাকের মতো, তারা মনে হয় আত্মীয়’

সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবান রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গলের ধুপানিছড়া পাড়া এলাকা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৮ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৬ই এপ্রিল) সুংসাং পাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ২টি মোবাইল ফোন ও ২টি আইডি কার্ড উদ্ধার হয়েছে। কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবর পাওয়ার পর এলাকাটি ঘেরাও করা হয়।

গত ২রা এপ্রিল রাতে রুমায় সোনালী ব্যাংকে সশস্ত্র হামলা চালিয়ে পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করে কেএনএফ। ওই সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ৩ এপ্রিল দুপুরে তিনটি গাড়িতে চড়ে কেএনএফের সশস্ত্র সদস্যরা থানচি উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্যাশ কাউন্টারে থাকা প্রায় ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রুমা ও থানচি থানায় আটটি এবং সদর থানায় একটি মামলা  করা হয়। এসব মামলায় এ পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জন নারী সদস্য রয়েছে।   

ওআ/

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250