শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, ‘আমরা ঐক্যের ডাক দিতে চাই। আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই, একসঙ্গে চলতে চাই। তারা ভোট বর্জন করলেও আমরা তাদের সঙ্গে আছি, তারা ফিরে এলেও আমরা তাদের সঙ্গে আছি। আমরা সহাবস্থানের রাজনীতি করতে চাই, সহমর্মিতার রাজনীতি করতে চাই। এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই।’ 

আজ বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) মওলানা ভাসানী হল প্রাঙ্গণে ছাত্রদলের ভোট বর্জনের ঘোষণার পরপরই সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘জাকসু নির্বাচনে প্রশাসনের যে টেকনিক্যাল ভুল ছিল, সেগুলো বড় আকারে হওয়া থেকে শিক্ষার্থীরা রুখে দিয়েছেন। যেকোনো প্রকার ষড়যন্ত্র আর ফাঁদে পা দেননি। এখনও শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছেন। উপাচার্য ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত লাইনে শিক্ষার্থীরা থাকবে, ততক্ষণ ভোটগ্রহণ চলবে।’

মাজহারুল ইসলাম বলেন, ‘সুতরাং এটি প্রতীয়মান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এটাই দেখা উচিত শিক্ষার্থীরা কতটুকু অংশগ্রহণ করছেন, কতটুকু সমর্থন করছেন।’

বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা। শহীদ তাজউদ্দীন হল, জাতীয় কবি নজরুল ইসলাম ও ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতিবাদে দু’টি হলের মধ্যে একটিতে আধাঘণ্টা, আরেকটিতে একঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।  

এর আগে নির্বাচনে বেশকিছু অসঙ্গতির অভিযোগও তুলে ধরেছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। আজ এই প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব বলেন, ‘নির্বাচনে ইতিমধ্যে আমরা বেশকিছু অসঙ্গতি দেখতে পাচ্ছি। একটি নির্বাচনের জন্য প্রশাসনের যতটুকু প্রস্তুতি থাকা দরকার, তার একটিও গ্রহণ করে নাই। কেন্দ্রে পোলিং এজেন্ট থাকার বিষয়ে রাতে মিটিং করেছে। সকালে আমরা কেন্দ্রে পোলিং এজেন্ট পাঠালে দায়িত্বরতরা বলেছেন, এ বিষয়ে তারা জানেন না। এগুলো আগেই সমাধান করা দরকার ছিল।’

ছাত্রদলের বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন বলেছিল সকাল ৬টা থেকে ক্যাম্পাসে সাবেকরা অবস্থান করতে পারবেন না। কিন্তু বিভিন্ন স্থানে ও হলে ছাত্রদলের সাবেক অনেককে দেখা যাচ্ছে। তারা সাবেক শিক্ষার্থী, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ম্যানোপুলেট করছে। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করেছি কিন্তু কোনো অ্যাকশন নেয়নি।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250