শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

গুলশান সোসাইটির ভাষা উৎসব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুলশান সোসাইটি লিটফেস্টের আদলে আয়োজন করে এই ভাষা উৎসব। দুই দিনব্যাপী এ উৎসবটি উদযাপন হয় ২১ ও ২২শে ফেব্রুয়ারি, গুলশান লেক পার্কে।


ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানাতে আয়োজিত এই উৎসবে ছিল প্যানেল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ভাষায় অধিবেশন, যেখানে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশের অন্যান্য ভাষার গুরুত্ব ও বৈচিত্র্য তুলে ধরা হয়। দুই দিনের এই আয়োজনে ১৫টিরও বেশি সুপরিকল্পিত অধিবেশনে অংশ নেন খ্যাতিমান সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিন্তক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।


লিটফেস্ট-এর আদলে সাজানো এ আসরে ছিল শিমুল মুস্তাফা ও ডালিয়া আহমেদের আবৃত্তি, শায়ানের গান, মো. নাজিম উদ্দিনের 'দা ভিঞ্চি ক্লাব' নিয়ে বুক টক, তাসনীম খলিলের সাথে আনফিল্টার্ড কথোপকথন, ওয়ার্দা ও এফ মাইনরের নানাভাষী গান, চন্দ্রশেখর সাহার জামদানির ভাষা নিয়ে আলোচনা, জয়িতার পাঠ-গীতি!  


উৎসবের অন্যতম আকর্ষণ ছিল একটি স্বল্প পরিসরের বইমেলা যেখানে সমৃদ্ধ সাহিত্যকর্মের সমাহার, একটি ফুডকোর্ট যেখানে ছিল নানা রকম মুখরোচক খাবার এবং অংশগ্রহণমূলক বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।এছাড়াও গুলশান সোসাইটি শহীদ দিবস উপলক্ষে পার্কের ভেতরে একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে, যেখানে নাগরিকরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


কেসি/কেবি 


উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250