মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত

ট্রাফিক জ্যামে ১২ দিন আটকে ছিল গাড়ি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের সবারই আছে যানজট, ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভিজ্ঞতা। অনেকের কাছে এটি নিত্যদিনের চিত্র। জ্যামে অনেক সময় এমন হয় যে দুই-তিন ঘণ্টাও এক জায়গায় বসে থাকতে হয়। শুধু এটি আমাদের ঢাকা শহরের দৃশ্য নয়, বিশ্বের অনেক শহরেই এমন চিত্র নিত্যদিনের।

তবে জানেন কি, এক শহরে এমন ট্রাফিক জ্যাম শুরু হয়েছিল যা স্থায়ী ছিল ১২ দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ১২ দিন হাজার হাজার গাড়ি এক জায়গায় আটকে ছিল। এটি বিশ্বের অন্যতম উন্নত ও ব্যস্ততম দেশ চীনের জাতীয় মহাসড়ক ১১০-এ। ২০১০ সালের ১৪ই আগস্ট, চীনে হয়েছিল এই জ্যাম। থমকে গিয়েছিল জনজীবন।

১০০ কিলোমিটার এলাকাজুড়ে এই জ্যাম ছড়িয়ে পড়েছিল। যা বিশ্বরেকর্ড করেছিল জ্যামের ইতিহাসে। মঙ্গোলিয়া থেকে বেইজিং পর্যন্ত কয়লা ও নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকের কারণে এই বীভৎস জ্যাম হয়েছিল। তার সঙ্গে বেইজিং ও তিব্বত সংযোগকারী মহাসড়ক সারাইয়ের কাজও চলছিল।

আরো পড়ুন : স্বামী চিপস কিনতে ভুলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

সূত্রের দাবি, প্রতিটি গাড়ি প্রতিদিন গড়ে ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। কিছু গাড়ির কয়েকজন চালক ৫ দিন যানজটে আটকে ছিলেন বলে জানা গিয়েছে।এর ফলে গাড়িগুলিই হয়ে গিয়েছিল পথচারীদের অস্থায়ী বাড়িঘর। ক্ষুধা এবং তৃষ্ণা সহ্য করে দিনের পর দিন কষ্ট করেছিলেন সকলে।

দুর্ভোগের সুযোগ নিয়ে চড়া দামে খাবার ও পানি বিক্রি শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ফেরি করে করে পানি ও খাবার বিক্রি করেন তারা।

কর্তৃপক্ষ রাতে আরও কিছু ট্রাক বেইজিংয়ে প্রবেশে অনুমতি দিয়ে যান চলাচলের গতি বাড়ানোর চেষ্টা করে। ট্রাক কোম্পানিগুলোকে অন্য রুট নিতে বলা হয়েছিল। অবশেষে ২৬শে আগস্ট নাগাদ যানবাহনের ওই জট খুলে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


গাড়ি ট্রাফিক জ্যাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250