মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

ভারতীয় একটি নম্বর থেকে হাদিকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় একটি নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, হাদি আগেই একাধিকবার ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন, আর আজকের হামলা সেই উদ্বেগকে আরো স্পষ্ট করে দিল।

আজ শুক্রবার (১২ই ডিসেম্বর) বিকেলে ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন।

তিনি দাবি করেন, হাদি এর আগেও বারবার ভারতীয় নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন। গত কয়েকদিন ধরে ভারতের ভেতর থেকে তাকে একের পর এক খুনের হুমকি দেওয়া হচ্ছিল, আর আজকে সে গুলিবিদ্ধ হলো।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমরা এখনো জানি না কারা এই হামলা করেছে। কিন্তু যারাই ঘটাক, এর দায় এড়ানো যাবে না। এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর আক্রমণ নয়, এটা বিরোধী কণ্ঠকে ভয় দেখানোর চেষ্টা।

হাদির সুস্থতা কামনা করে ফারুকী লেখেন, গেট ওয়েল সুন, হাদি। দেশ তোমার সুস্থতার অপেক্ষায় আছে। বিপ্লবীদের শেষ করা যায় না।

মোস্তফা সরয়ার ফারুকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250