শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী *** সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার *** শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ *** এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন *** আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ *** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

বাহাত্তরের সংবিধান বাতিলের বিপক্ষে রাজনৈতিক দলগুলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

জুলাইয়ের প্রথম দিন থেকে ৫ই আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়। শুরুতে আন্দোলন কোটা সংস্কারের দাবিতে সীমাবন্ধ থাকলেও পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এতে প্রাণ হারান শত শত ছাত্র, শ্রমিক ও জনতা।

কেউ কেউ এই আন্দোলনকে বিপ্লব হিসেবে আখ্যা দিলেও বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। আওয়ামী লীগের পতনের তিনদিন পর অর্ন্তবর্তীকালীন সরকার গঠন হয়। এই সরকারের প্রায় ৬ মাসের মাথায় গণআন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের 'ঘোষণাপত্র' প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এরপর এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, আমরা চেয়েছিলাম চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে ঘোষণাপত্রের একটি সম্পর্ক থাকুক। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে।

এদিকে রাজনৈতিক দলগুলো বলছে, অভ্যুত্থানের এতদিন পর ঘোষণাপত্রের আবেদন নেই। এক্ষেত্রে প্রোক্লেমেশন নয় যেকোনো নামেই একটি ঘোষণা আসতে পারে। তবে সেই ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতনসহ বিভিন্ন বিষয় উঠে আসতে হবে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, বিগত ১৫ বছরের লড়াই থেকে জুলাই আন্দোলন পর্যন্ত সকল অংশীজনদের ভূমিকাকে বিবেচনায় রেখে একটি ঘোষণা আসতেই পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এটিকে বিপ্লব বলা হলেও আক্ষরিক অর্থে তা গণঅভ্যুত্থান ছিল। এরপর এই শাসনতন্ত্রের অধীনেই সরকার গঠিত হয়েছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান বলেন, আন্দোলন যে নামেই হোক না কেন এর একটি ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাপত্র আগামীতে ইতিহাস হতে পারে।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী বাহাত্তরের সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সিপাহী জনতা ও ৭ই নভেম্বরের বিপ্লবের পরেও এই শাসনতন্ত্রের কবর রচনা করা হয়নি।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, অনেকক্ষেত্রে একটি আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ চলমান অস্থিরতাকে আরও বৃদ্ধি করবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যেভাবে বাহাত্তরের সংবিধানের কবর রচনার কথা বলা হচ্ছে তা ঐক্য তৈরির ক্ষেত্রে ফাটল ধরাবে। বর্তমানে ঘোষণাপত্রের চেয়ে জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান বলেন, বিভিন্ন ধরণের ঘোষণাপত্র দেয়া যেতে পারে। তবে ঐক্যবদ্ধভাবে জাতিকে পরিচালনা করা এখন সময়ের দাবি।

অন্যদিকে রাজনৈতিক দলসহ সবার ঐক্যমত্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র হবে বলে জানায় সরকার।

আই.কে.জে/

বাহাত্তরের সংবিধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলন ২০২৬: দিল্লিতে আসছেন যেসব বিশ্বনেতা ও ব্যবসায়ী

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

সংসদে অকথ্য ভাষায় গালাগালির শিকার হয়েছেন, অভিযোগ রুমিন ফারহানার

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর প্রেসিডেন্টের ক্ষমা বাতিল, অবশিষ্ট সাজা ভোগের নির্দেশ

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৬

এক জুলাই আন্দোলনকারীর বাবা নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করছেন

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250