রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

লিগ শিরোপার লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ বছর লা লিগার শিরোপা লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন ফাইনালের মতো। আর একটা ভুলেই এলোমেলো হয়ে যেতে পারে শিরোপা স্বপ্ন। গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) রাতে মায়োর্কাকে ১–০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার জয়ে একমাত্র গোলটি করেছেন দানি ওলমো। খবর এএফপির।

এদিকে গতকাল মঙ্গলবার (২২শে এপ্রিল) জয়ের পর তালিকার ২ নম্বরে থাকা রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। তবে আজ বুধবার (২৩শে এপ্রিল) রাতে হেতাফের বিপক্ষে জয় পেলে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনতে পারবে রিয়াল। এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ই মে। আর এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা।

রিয়ালের বিপক্ষে সেই ম্যাচ জিতলে বার্সার শিরোপা একরকম নিশ্চিতই হয়ে যাবে। আর রিয়াল যদি জেতে, তবে তারা বার্সার সঙ্গে লড়াইটা শেষ পর্যন্ত জমিয়ে রাখতে পারবে। তবে এল ক্লাসিকো ছাড়াও বাকি ম্যাচগুলোতে জয় যেন কোনোভাবে হাতছাড়া না হয়, সেটিও নিশ্চিত করতে হবে দুই দলকে।

এদিকে হিসাব অনুযায়ী রিয়াল মাদ্রিদ যদি আজ বুধবার (২৩শে এপ্রিল) রাতের খেলায় হেতাফে ও ৪ঠা মে সেল্তা ভিগোর বিপক্ষে জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৪ ম্যাচে ৭৫। অপরদিকে, বার্সা যদি ৩রা মে ভায়াদোলিদকে হারায়, তবে তাদের পয়েন্ট ৩৪ ম্যাচে ৭৯। অর্থাৎ এল ক্লাসিকোতে সেই ৪ পয়েন্টে এগিয়ে থেকেই রিয়ালের মুখোমুখি হবে তারা।

এ ছাড়া ঘরের মাঠে রিয়ালকে হারাতে পারলে ৩৫ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট হবে ৮২, যা তাদের এগিয়ে দেবে ৭ পয়েন্ট। এরপর ১৫ মে কাতালান ডার্বিতে বার্সা মুখোমুখি হবে এস্পানিওলের। সেদিনও যদি বার্সা জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৩৬ ম্যাচে ৮৫। সেই জয়ের পর আর কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত করবে হান্সি ফ্লিকের দল।

আর তাই লা লিগায় পরবর্তী ৩ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার। আর রিয়াল যদি এর মধ্যে নিজেদের অন্য ম্যাচগুলোয় হোঁচট খায়, তবে বার্সার শিরোপা নিশ্চিত হতে পারে আরও আগে।

আরএইচ/

রিয়াল মাদ্রিদ লা লিগা বার্সা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250