মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চ্যাটজিপিটিতে এখন গুগলের মতোই সার্চ করা যাবে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। সব কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।

এআইয়ের পুরো রূপ বদলে দিয়েছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটিতে যখন যা খুশি জানতে পারছেন। তবে এতে ঠিক গুগলের মতো রিয়েল টাইম সার্চ করা যেত না। এবার সেই সুবিধা আনছে ওপেনএআই।

এবার থেকে গ্রাহকের যে কোনো প্রশ্নের উত্তরে চ্যাটবট একেবারে সরাসরি ইন্টারনেট ঘেঁটে সাম্প্রতিকতম এবং একেবারে আপ-টু-ডেট তথ্য খুঁজে উত্তর দেবে। এতদিন মেশিন লার্নিং অ্যালগরিদমের তথ্য থেকেই গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারত ওপেনএআই চ্যাটবট।

চ্যাটজিপিটির দাবি, আপাতত মাইক্রোসফট বিনজ ইঞ্জিন ব্যবহার করে এই পরিষেবা দেওয়া হচ্ছে। তথ্যের মান উন্নত করতে এবং নলেজ-বেস বাড়াতে আগামী দিনে নিউজ় কর্প, রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস-এর মতো নামী সংস্থার সঙ্গে চুক্তির চিন্তাভাবনা হচ্ছে।

বিশেষজ্ঞদের দাবি, এটি পুরো মাত্রায় চালু হয়ে গেলে আগামীতে গুগলের মতো কনভেনশনাল সার্চ ইঞ্জিনগুলোকে কড়া চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে চলেছে ওপেনএআই। বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে তাদের সার্চ ইঞ্জিনে এআই-জেনারেটেড রেজাল্ট দেওয়া চালু করে দিয়েছে গুগল।

আরো পড়ুন : ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার : বিটিআরসি

এই ফিচারটি যেভাবে ব্যবহার করবেন-

>> চ্যাটজিপিটি মেসেজ বারে গিয়ে কোনও প্রশ্ন লিখুন।

>> চ্যাটজিপিটির যদি মনে হয় আপনার প্রশ্নের উত্তরের জন্য রিয়েল-টাইম ইনফরমেশন দরকার, তাহলে নিজে থেকেই এআই ওয়েব সার্চ অ্যাক্টিভেট করে দেবে।

>> আপনি ম্যানুয়ালিও তা করতে পারবেন। এজন্য চ্যাট ইনপুটে গিয়ে ওয়েব সার্চের আইকনে ক্লিক করলেই হবে।

>> একই সঙ্গে চ্যাট জিপিটির উত্তরের সোর্সের ব্যাপারেও জানতে পারবেন আপনি। ওয়েব সার্চের যে রেজাল্ট চ্যাটজিপিটি আপনার সামনে তুলে ধরবে, তার সোর্সও আপনাকে দেখিয়ে দেবে।

>> ‘সোর্সেস’ বাটনে ক্লিক করলে তা দেখতে পাবেন আপনি।

>> সেই সব লিঙ্কে ক্লিক করলে, আপনার প্রশ্ন নিয়ে বিস্তারিত লেখা পড়তে পারবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এস/ আই.কে.জে



চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250