বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস *** সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন *** দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা *** ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী *** চিৎকার ও ককপিটে রক্ত: ইসরায়েলগামী ফ্লাইটে আসলে কী ঘটেছিল *** স্থানীয় এমপিকে না জানিয়ে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে: জামায়াত আমির *** গুগলের সিইওকে ‘দানব’ বললেন ট্রাম্প *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

আদালতে আপসনামা, এমপি গাজী নজরুলের জামিনে আপত্তি নেই মরিয়মের বাবার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীর জামিনে আপত্তি নেই বলে জানিয়েছেন মৃত দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

মামলার বাদীপক্ষের সঙ্গে আসামি পক্ষের একটি আপস-মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন আসামি গাজী নজরুলের আইনজীবী মিফতাহুর রহমান। আজ বুধবার আদালতে আপসনামাটি জমা দেওয়া হয়েছে বলে এক উপপরিদর্শক (জিআরও) জানিয়েছেন।

গণমাধ্যম আপসনামাটির একটি কপি পেয়েছে। এতে বলা হয়, আসামি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের জামিন মঞ্জুর হলে বাদীপক্ষের বা পরিবারের কোনো সদস্যের কোনো আপত্তি থাকবে না।

এতে আরও বলা হয়, দুই আসামি জামিন পেলে উভয়পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও পারিবারিক সম্পর্ক বজায় রাখতে আন্তরিক প্রচেষ্টা চালাবে। এতে বলা হয়, উভয়পক্ষ বিচারাধীন বিষয়ের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে এবং বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

গতকাল ২৯ সেপ্টেম্বর মরিয়ামের বাবা মাসুম বিল্লাহ এবং সাতক্ষীরার বাসিন্দা মো. আবদুল হালিম মোড়ল এই আপসনামায় সই করেন। আসামিপক্ষের আইনজীবী মিফতাহুর রহমান জানান, আবদুল হালিম সম্পর্কে এমপি গাজী নজরুলের শ্যালক হন।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীতে সংসদ ভবনের বিপরীত পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ামের মরদেহ উদ্ধারের ১০ দিন পর এই আপস-মীমাংসার খবর প্রকাশ্যে এলো।

ঢাকার চিফ অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ জামিন আবেদনের শুনানি শেষে মাকসুদা বেগমের জামিন মঞ্জুর করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

তবে, সংসদ সদস্য গাজী নজরুলের জামিন আবেদন মঞ্জুর হয়নি বলে জানান আদালতের এক কর্মচারী। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।

মরিয়মের মরদেহ উদ্ধারের পরদিন তার বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

ঘটনার রাতেই গাজী নজরুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালতে তার ৪ দিনের ও প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা প্রায়ই মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মরিয়ম টেলিফোনে একাধিকবার তার পরিবারকে বিষয়টি জানিয়েছিলেন।

এর আগে, গাজী নজরুল ও মরিয়মের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই ‘নৈতিক অসদাচরণের’ কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভিডিওটি ফাঁস করার জন্য ওবায়দুরকে দায়ী করেন নজরুল। বিষয়টিকে কেন্দ্র করে গত ২১ জুলাই নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন ওবায়দুর। ১০ আগস্ট হাইকোর্ট থেকে এ মামলায় ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান গাজী নজরুল।

গাজী নজরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250