বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস *** সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন *** দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা *** ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী *** চিৎকার ও ককপিটে রক্ত: ইসরায়েলগামী ফ্লাইটে আসলে কী ঘটেছিল *** স্থানীয় এমপিকে না জানিয়ে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে: জামায়াত আমির *** গুগলের সিইওকে ‘দানব’ বললেন ট্রাম্প *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

#

ফাইল ছবি

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে তিনি বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদের জন্য সব প্রফেশনাল শর্ত পূরণ করে নিজ যোগ্যতায় জাইমা রহমান সেখানে নিয়োগ পেয়েছেন। বরং এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত।

আজ বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় এসব কথা বলেন মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, জাইমা রহমানের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সরকারের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। জাতিসংঘের রুলস, রেগুলেশন এবং প্রসিডিউরস, জাতিসংঘের যে এক্সিকিউটিভ অফিস রয়েছে তার আন্ডারে যে রিক্রুটমেন্ট প্রসিডিউরস, সেখানে ডিটেইলস ইনফরমেশন রয়েছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, আরেকটি বিষয় হলো, উনি (জাইমা রহমান) নিজ মেধা যোগ্যতায় যে পজিশনে অ্যাপ্লাই করেছেন সেটি হলো ‘পি-3’ পজিশন। যেটির জন্য ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। পি ১ বা প্রফেশনাল-১ মিনিমাম এক্সপেরিয়েন্স, পি-২ বা প্রফেশনাল-২ তে অন্তত ২ বছরের অভিজ্ঞতা লাগে। আর পি-৩ বা প্রফেশনাল ৩ এর জন্য ৫ বছরের প্রফেশনাল অভিজ্ঞতা প্রয়োজন হয়। এভাবে পি-৪, পি-৫ আরও লেভেল রয়েছে।’

মাহদী আমিন বলেন, বরং পূর্ববর্তী সময়ে রাজনৈতিক কারণে জাতিসংঘে পারিবারিক প্রভাব খাটানোর যে চর্চা ছিল, সে ধরনের কোনো কিছুই তিনি করছেন না।

মাহদী আমিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250