শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ইবির আল-হাদিস বিভাগের নতুন সভাপতি ড. আকতার হোসেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি: সুখবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আকতার হোসেন। তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার (২০শে এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। তিনি আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন : তীব্র গরমে অনলাইনে ক্লাস হবে ঢাবিতে

অফিস আদেশে বলা হয়, বিভাগটির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইন শারীরিক জটিলতার কারণে ২০শে এপ্রিল থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত ৬ মাসের মেডিকেল ছুটি নেওয়ায় তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরে উক্ত পদে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. আকতার হোসেনকে নিয়োগ প্রদান করা হয়। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

নব নিয়োগপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আমি সকলের সহযোগিতায় বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রথমেই আমি একাডেমিক বিষয়ে গুরুত্ব দিবো। এছাড়াও বিভাগের ফান্ড কালেকশন ও  অবকাঠামোগত উন্নয়নেও কাজ করবো।

আবির/এস/ আই.কে.জে/

ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি আল-হাদিস ড. আকতার হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250