শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের আইমা বেগ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের কনসার্টে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকায় পারফর্ম করেছেন আতিফ আসলাম, ব্যান্ড জাল ও রাহাত ফতেহ আলী খানের মতো শিল্পীরা। এবার ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের সংগীতশিল্পী আইমা বেগ।

আগামী ১২ই এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন আইমা বেগ। কনসার্টটির আয়োজন করছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার বলেন, ‘ওয়ান ট্রু সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি। এবারের আয়োজনটি আরও বড় পরিসরে করছি। আইমার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী যুক্ত হবেন। শিগগির টিকিটের মূল্যসহ বিস্তারিত জানানো হবে।’

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথমবার প্লেব্যাক করেন আইমা। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় প্লেব্যাক করে জনপ্রিয়তা পান। এ ছাড়া কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনে গেয়েছেন আইমা।

এইচ.এস/

পাকিস্তানি শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250