রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

দুর্গাপূজার আগেই মুছে ফেলুন ডার্ক সার্কেল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আর বেশি দিন বাকি নেই দুর্গাপূজা আসতে। পূজার শপিং করতে ব্যস্ত সবাই। আর পূজার চারদিন ঝলমলে দেখানোর জন্য এখন থেকেই স্কিনকেয়ার রুটিনে নজর দিয়েছেন অনেকেই। এদিকে রোজকার দৌড়ঝাঁপ এবং কাজের চাপে চোখের নিচে পড়েছে কালি। সেই কালি মোছার জন্য বাজার চলতি বহু আন্ডার আই ক্রিম ব্যবহার তো করছেন। তাতে কোনো ফল মিলছে না? অথচ বেরিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা? তাহলে এবার একটু ঘরোয়া টোটকা দিয়েই কালি মুছুন চোখের নিচের। আসুন টোটকাগুলো জানি-

চোখের নিচের কালি মুছতে অনেকেই নানা ট্রিটমেন্টের সাহায্য নেন। সেগুলো বেশ খরচসাপেক্ষও। তাই ট্রিটমেন্ট ভুলে ঘরে পড়ে থাকা শসা দিয়েই ভ্যানিশ করতে পারেন ডার্ক সার্কেল। ফ্রিজে রাখা ঠান্ডা শসা গোল গোল করে কেটে নিন। তারপর তা চোখের ওপর দিয়ে রাখুন ১৫ মিনিট। এভাবে নিয়মিত শসার ব্যবহারে ধীরে ধীরে মিলিয়ে যাবে কালচে দাগ। এই দিকে চোখের ফোলা ভাব কমাতেও বেজায় কার্যকরী এই টোটকা।

টি-ব্যাগে হদিশ মেলে ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্টের। এসব উপাদান রক্তনালি সংকুচিত করে প্রদাহ কমাতে সাহায্য করে। তাই টি ব্যাগ দিয়েই ত্বকের সৌন্দর্য বাড়াতে পারেন। সেজন্য প্রথমে গ্রিন টি বা ব্ল্যাক টি-র দুটি ব্যাগ ফ্রিজে রেখে দিন। ১৫ মিনিট পর সেই টি ব্যাগ দুটি বের করে চোখের ওপর রাখুন। এই উপায়ে নিমেষে কমবে চোখের নিচের কালি ও ফোলা ভাব।

আরো পড়ুন : নাস্তায় চিনাবাদাম খাওয়ার উপকারিতা

ঘরে আলু আছে তো? তাহলে পূজার আগে তা দিয়েই ডার্ক সার্কেল দূর করতে পারেন। আলুতে হদিশ মেলে প্রাকৃতিক উৎসেচক ও স্টার্চের। তাই এর ছোঁয়াতেই চোখের নিচের কালি হয় হালকা। পাশাপাশি চোখের ফোলাও কমে। এজন্য আলু গোল গোল করে কেটে চোখের ওপর দিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। আর পার্থক্য দেখুন নিজের চোখেই। এদিকে আরও ভালো ফলাফল পেতে আলুর টুকরো দুটি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। তাতে চোখের ফোলা ভাব আরও দ্রুত কমবে।

ত্বকের সৌন্দর্য বাড়াতে নাইট স্কিনকেয়ার রুটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতে সিটিএম রুটিন মেনে চললে ত্বকও সদা হাসবে। এদিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এত কিছু করছেন। তখন আর এক মিনিট সময় দিন চোখের নিচের কালি মোছার জন্য। এক ফোঁটা আমন্ড অয়েল চোখের নিচে বুলিয়ে নিন। সেভাবেই শুয়ে পড়ুন। সকালে উঠে ধুয়ে নিলেই কেল্লাফতে। ভিটামিন ই সমৃদ্ধ এই তেলের ছোঁয়ায় চোখের নিচের ত্বক হবে কোমল। মিলিয়ে যাবে কালচে দাগও।

কাঁচা দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এই উপাদান ত্বককে ভেতর থেকে এক্সফলিয়েট করে। দূর হয় মৃত কোষ। ফলে ঝলমলে ত্বক বেরিয়ে আসে। তাই কাঁচা দুধ দিয়েও আপনি ডার্ক সার্কেল দূর করতে পারেন। এজন্য কটন প্যাড দুধের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর তা দুই চোখের ওপরে রাখুন। ১৫ মিনিট পর সরিয়ে নিন। এতেই ডার্ক সার্কেল কমবে। দূর হবে ফোলা ভাবও।

এস/ আই.কে.জে


ডার্ক সার্কেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250