সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

সুস্বাদু রাশিয়ান আঙ্গুরের বাণিজ্যিক চাষ এখন নাটোরে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের আমজাদ হোসেন রাশিয়ান আঙ্গুর চাষ করে হইচই ফেলে দিয়েছেন। তার নিবিড় পরিচর্যায় দেশের মাটিতেই শোভা পাচ্ছে রাশিয়ান এই ফল। এতদিন পরীক্ষামূলক চাষাবাদ করলেও এবার বাণিজ্যিক আবাদ শুরু করেছেন তিনি।

আমজাদ হোসেন জানান, অনেক বছর ধরে বিভিন্ন দেশ থেকে কয়েক জাতের চারা সংগ্রহ করে নার্সারিতে রোপন করেছেন তিনি। এর মধ্যে তাহাদ জাতের এই আঙ্গুরের চাষ শুরু করেছেন বাণিজ্যিকভাবে। তাহাদ জাতের আঙ্গুর দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুমিষ্ট। কয়েক বছরের প্রচেষ্টায় ৩৫ জাতের আঙ্গুর নিয়ে গবেষণা করে পাঁচটি জাতের আঙ্গুর বেছে নিয়েছেন তিনি।

আঙ্গুর চাষি বলেন, ৩৫-৩৬ ধরনের জাত আমরা সংগ্রহ করে বাগানে রোপণ করেছি। রোপণের পর আমরা ভালো ফলন পেয়েছি। আমরা যদি দেশে এই বীজ ছড়িয়ে দিতে পারি এবং বাসা বাড়িতে এই জাত রোপণ করা হয় তাহলে আমরা বিষমুক্ত আঙ্গুর খেতে পারবো।

আরো পড়ুন: রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন, লাভবান হয়ে খুশি চাষিরা

এদিকে আমজাদের বাগানের আঙ্গুর দেখতে প্রতিদিনই বাগানে আসেন দূর দূরান্তের মানুষ। পাকা আঙ্গুর খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন তারা। জেলায় বিদেশি জাতের অনেক ফলের বাণিজ্যিক আবাদ হচ্ছে। এই কাজে আগ্রহী চাষিদের সব ধরণের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, এই বছর আমরা লক্ষ করেছি এই ধরণের আঙ্গুরগুলো চাষ হচ্ছে। ফলন ভালো হয়েছে, তাছাড়া এই ফলগুলো প্রচুর মিষ্টি। যদি এই মিষ্টির বিষয়টা থাকে তাহলে আমরা এসব জাত চাষ করার জন্য প্রতিটি জেলায় বীজ সরবরাহ করবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সব কৃষকদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে উৎপাদিত আঙ্গুর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: চ্যানেল ২৪

এসি/ আই.কে.জে/


রাশিয়ান আঙ্গুর বাণিজ্যিক চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250