শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার

হাসিনাকে ফেরত আনতে মোদির সঙ্গে চূড়ান্ত কোনো আলাপ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কোনো চূড়ান্ত আলোচনা হয়নি।

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘(শেখ হাসিনার) বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। এটুকুই বলব।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি। আমরা তাদের (ভারতের) কাছে চেয়েছি যে (হাসিনাকে) ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য ‘

‘কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে, নরেন্দ্র মোদি খুব স্পষ্টভাবে বলেছেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশের সঙ্গে মানুষের সঙ্গে, এটা কোনো দলের সঙ্গে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ বিষয় হিসেবেই দেখতে চাই,’ যোগ করেন তিনি।

ভারতের ভিসা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘ভিসা হচ্ছে একটা দেশের নিজস্ব রাইটস। তারা যদি না দেয়, কিছুই করার নেই। আমরাও বন্ধ করে দিতে পারি। আমরা যেমন বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে আবার খানিকটা চালু করেছি।’

এইচ.এস/

পররাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250