সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি

বিরতি কাটিয়ে নতুন লুকে ফিরছেন জনি ডেপ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। এর প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। 

ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। নতুন করে সিনেমায় ফিরছেন জনি ডেপ। অভিনয় করছেন মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিঙ্কার’-এ। অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই হতে যাচ্ছে হলিউডে জনির প্রথম সিনেমা। খবর ইউএসএ টুডের।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ফেসবুক পেজে ডে ড্রিঙ্কার সিনেমায় জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রুপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে এক গ্লাস পানীয় নিয়ে পোজ দিয়েছেন।

এ দিন জনি ডেপের লুকের পাশাপাশি সিনেমার অন্য কাস্টিংয়ের নামও প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরও বেশ কয়েকজন তারকার নাম।

এইচ.এস/


হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250