শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ায় পালালো স্ত্রী, দুধ দিয়ে গোসল করে নতুন বিয়ে করলো স্বামী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মামুনের স্ত্রী শাম্মী আক্তার পরকীয়া প্রেমে আসক্ত হয়ে একই এলাকার পোলট্রি ব্যবসায়ী তপনের সঙ্গে ২রা মার্চ রাতের আঁধারে পালিয়ে যায়। পরে মায়ের ইচ্ছা পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে আধা মণ দুধ দিয়ে গোসল করেন মামুন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১৭ই মার্চ) পাশের জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন মামুন। ছয় বছর আগে একই উপজেলার শাম্মী আক্তারের সঙ্গে মামুন মোল্লার বিয়ে হয়। 

আরো পড়ুন: অদ্ভুত পোশাক পরে ফের আলোচনায় উরফি!

মো. মামুন মোল্লা বলেন, শাম্মী আমার খালাতো বোন হতো। পারিবারিকভাবে ছয় বছর আগে আমাদের বিয়ে হয়। তবে শাম্মী পরকীয়ায় আসক্ত ছিল এটা বুঝতে পারিনি। গত ২রা মার্চ রাতে আমি দোকানে থাকা অবস্থায় সে তার পরকীয়া প্রেমিক তপনের হাত ধরে পালিয়ে যায়। সেসময় আমার মা আমাকে বলেছিলো দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের ইচ্ছা পূরণ করতে দুধ দিয়ে গোসল করে বিয়ে করতে গিয়েছিলাম।

এসি/ আই.কে.জে/ 

দুধ পরকীয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250