শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে যা বললেন দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘সেন্টার ফর পলিসি ডায়ালগের’ (সিপিডি) সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বেড়েছে।

বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামী দিনে উত্তরণের জন্য মানসম্মত শিক্ষা এবং শোভন কর্মসংস্থান যদি না হয়, তবে পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ আটকে যাবে। সাম্প্রতিককালে বাক্‌স্বাধীনতা ও কথা বলার অধিকার এসেছে। মতপ্রকাশের জায়গার কার্যকর ব্যবহারের প্রসঙ্গ এসেছে। কণ্ঠস্বর বড় হওয়া মানেই তা ন্যায্য হবে, এমন কোনো কথা নেই। যেটা সর্বোচ্চভাবে বলা হয়, সেটাই যে সঠিক, তারও নিশ্চয়তা নেই।’

গণনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সর্বজনীনতা ও ন্যায্যতা। যে সুযোগ আছে, তা যেন সব নাগরিক উপভোগ করতে পারেন। এ ছাড়া এসেছে ক্ষমতার ভারসাম্য, বাজার সিন্ডিকেট, জবাবদিহির বিষয় ও সরকারের যথাযথ পর্যবেক্ষণ।’

সোমবার (১০ই মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫: যুবসমাজের ভাবনা’ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি উপরের কথাগুলো বলেন।

অনুষ্ঠানে অন্য আলোচকরা বলেন, ‘দেশে মতপ্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বাড়ার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। একধরনের অপশক্তির মতও জোরদার হয়েছে।’

এইচ.এস/

দেবপ্রিয় ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250