সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

এনসিপিসহ ৩ দল পাচ্ছে নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (৪ঠা নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, আমরা তিনটা দলের কাগজপত্র সঠিক পেয়েছি। সেই তিনটা দল হলো—এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টি। এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামীকাল বুধবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি আসলে, তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।

২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। এবার ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এরপর ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে অধিকতর তদন্ত করে ইসি। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ও অতীত নির্বাচনে অংশগ্রহণের ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে ইসি এই তিন দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250