শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

পাখি শিকারে নিষেধ করায় নাটোরে যা ঘটল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পাখি শিকারে নিষেধ করায় তর্ক-বিতর্কের জেরে পাখি শিকারিরা এয়ারগান দিয়ে এক যুবককে গুলি করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (৫ই অক্টোবর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন পাখি শিকারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাখি শিকারে ব্যবহৃত একটি এয়ারগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এয়ারগানের গুলিতে আহত যুবকের নাম রিপন কাজী (৩৫)। তিনি দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সকালে রিপনের বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) নামের তিন যুবক। এ সময় রিপন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে রিপনের সঙ্গে পাখি শিকারিদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে পাখি শিকারি জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। রিপনের চিৎকার শুনে স্থানীয় লোকজন জাহিদ, সামাউন ও আশরাফুলকে পিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি মোটরসাইকেল, একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়। আহত রিপনকে স্বজনরা দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঘটনা নিশ্চিত করে লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন পাখি শিকারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নাটোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250