রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক নারী দিবস আজ *** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক

নেপালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে জেন-জি সমর্থিত দল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ পূর্বাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) প্রার্থী বালেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে পরাজিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। ভোটের ব্যবধান প্রায় অর্ধলাখ। খবর কাঠমান্ডু পোস্টের।

চূড়ান্ত ভোট গণনায় বালেন শাহ পেয়েছেন ৬৮ হাজার ৩৪৮ ভোট। আর ওলির পক্ষে পড়েছে মাত্র ১৮ হাজার ৭৩৪ ভোট। গত বছর জেন-জি প্রজন্মের গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই প্রথম সাধারণ নির্বাচনে দেশটির রাজনৈতিক ও ক্ষমতার কাঠামো আমূল বদলে যাচ্ছে—এমন লক্ষণ এই একটি আসনেই স্পষ্ট হয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তরুণ ভোটার ও জেন-জির সমর্থন আরএসপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে যাচ্ছে।

এতদিনের প্রতিষ্ঠিত ও ক্ষমতায় থাকা দলগুলো পাত্তাই পাচ্ছে না ২০২২ সালে প্রতিষ্ঠিত দল আরএসপির কাছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন-জিদের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর ৫ই মার্চ অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহর দল। সবার কাছে ‘বালেন’ নামে পরিচিত এ তরুণ নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

নেপালের নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল থেকে এটা স্পষ্ট, পুরনো প্রতিষ্ঠিত দল ও রাজনীতিকদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দেশটির সাধারণ ভোটাররা। আর এর মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে আরএসপি। মধ্যপন্থী দল হিসেবে পরিচিত আরএসপি নির্বাচনী প্রচারণায় ডিজিটাল আধুনিকায়ন এবং সুশাসনের ওপর জোর দিয়েছিল।

নেপালের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রতিনিধি সভার ১৬৫টি সরাসরি আসনের মধ্যে আরএসপি এরই মধ্যে ৪৪টি আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া আরো ৭৫টি আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। নেপালের ইতিহাসে ২৭ বছরের মধ্যে এই প্রথম কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দোরগোড়ায় পৌঁছেছে।

নেপালি কংগ্রেস দ্বিতীয় অবস্থানে এবং ইউএমএল তৃতীয় স্থানে রয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে আরো অন্তত দুইদিন সময় লাগবে। পাহাড়ি দেশ নেপালে ভোট গণনার কার্যক্রম পদ্ধতিগতভাবে ধীরগতির। এছাড়া দূরবর্তী অঞ্চলগুলো থেকে ব্যালট আনার জন্য হেলিকপ্টার ব্যবহার করতে হয়।

নেপালের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, ফেডারেল আইনসভার ৬০ শতাংশ প্রতিনিধি ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ বা সরাসরি ভোট পদ্ধতির মাধ্যমে এবং বাকি ৪০ শতাংশ সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন।

সরাসরি নির্বাচনী ব্যবস্থায় রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা প্রতিনিধি সভার ১৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হন ১১০ জন।

জে.এস/

নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250