বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রনা : পরীমণি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গ্রাম থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরীমণি হয়ে ওঠা অনেকটা সিনেমার কাহিনীর মতোই। মাকে হারিয়েছেন খুব কম বয়সেই; তার বাবারও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী। গেলো বছরের ২৩শে নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।

দেখতে দেখতে পরীমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো শনিবার (২৩শে নভেম্বর)। নানার প্রথম মৃত্যুবার্ষীকিতে বরিশালেই আছেন পরীমণি। আয়োজন করেছেন দোয়া-মাহফিলের।

এদিকে সামাজিক মাধ্যমে পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দু’লাইন তুলে দিয়েছেন।

শনিবার (২৩শে নভেম্বর) নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!

অন্যদিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার (২২শে নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজ বাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওআ/কেবি


পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250