রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

কর্মীর বাহুতে হাত রেখে তোপের মুখে নিউজিল্যান্ডের মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিজ মন্ত্রণালয়ের এক কর্মীর ‘ঊর্ধ্ব বাহুতে হাত রাখার’ দায়ে অবশেষে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি। গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনাকে তিনি নিজেই ‘অত্যধিক প্রভাব বিস্তারকারী’ আচরণ বলে বর্ণনা করেছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার (২৪শে ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার এক বিবৃতিতে বেইলি বলেন, তিনি এ ঘটনার জন্য ‘গভীরভাবে দুঃখিত।’ তিনি আরও বলেন, অধস্তন কর্মীর সঙ্গে তার যে বাগ্‌বিতণ্ডা হয়, তা ছিল খুবই ‘প্রাণবন্ত’ এবং এটি কোনো বিতর্ক ছিল না। এই কথোপকথনের সময়ই তিনি ওই কর্মীর বাহুতে হাত রাখেন এবং তাকে থামানোর চেষ্টা করেন।

তিনি জানান, মন্ত্রিত্ব ছাড়লেও তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

পদত্যাগের আগে গত অক্টোবরেও বিতর্কের মুখে পড়েছিলেন বেইলি। সে সময় তিনি ওয়াইন প্রস্তুতকারক এক কর্মীকে ‘লুজার’ বা ‘পরাজিত ব্যক্তি’ বলে কটাক্ষ করেন এবং তার কপালে আঙুল দিয়ে ‘এল’ চিহ্ন দেখান। অভিযোগ, তিনি ওই কর্মীর উদ্দেশে অশালীন শব্দও ব্যবহার করেছিলেন। পরে বেইলি প্রকাশ্যে ক্ষমা চান।

হা.শা./ আই.কে.জে/ 


নিউজিল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250