শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

‘আমরা রোনালদোর সঙ্গে মেসি-হালান্ডের তুলনা করি না’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ পূর্বাহ্ন, ২৯শে জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনা চলে এখনো। দুই জনের ইউরোপ পর্ব তিন বছর আগে শেষ হলেও তুলনা থেমে নেই। শুধু কি ক্লাব পর্যায়েই? আন্তর্জাতিক পর্যায়েও সেটা চলমান। তবে এবারের বিশ্বকাপে দুই জনের পারফরম্যান্স দুই মেরুতে। পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও দুই জনের তুলনা পছন্দ করেন না।

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেসি দুর্দান্ত খেলে চলেছেন। আর্জেন্টিনার আট গোলের মধ্যে ছয় গোল এসেছে তার পা থেকেই। রেকর্ড বই তছনছ করে দিয়েছেন তিনি। অন্য দিকে রোনালদো যেন বয়সের কাছে হার মেনেছেন। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা গোল করেছেন কেবল দুটি। এদিকে ২৫ বছর বয়সী আর্লিং হালান্ড এরই মধ্যে ৪ গোল করে ফেলেছেন। যার দল নরওয়ে এবার ২৮ বছর পর বিশ্বকাপে খেলছে।

বাংলাদেশ সময় রোববার ভোরে মায়ামিতে অনুষ্ঠিত পর্তুগাল-কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। মেসি-হালান্ডের তুলনায় ম্লান রোনালদোকে নিয়ে চলছে সমালোচনা। রোববার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে কোচ মার্তিনেসের কাছে তাদের (মেসি-হালান্ড) ব্যাপারে বলা হলে তিনি (মার্তিনেস) বলেন, ‘অন্যদের সঙ্গে রোনালদোর তুলনা করি না আমরা। এমনটা করলে সেটা হবে শিশুসুলভ।’

রোনালদো গ্রুপ পর্বের তিনটি ম্যাচই পুরো ৯০ মিনিট খেলেছেন। সর্বসাকল্যে করেছেন ২ গোল। তবে তার দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী মেসি শুধু এক ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন। রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে মেসি ৬০ মিনিটের সময় লাউতারো মার্তিনেসের বদলি হিসেবে নেমেছেন। জাদুকরী এক ফ্রি কিকে গোল করার পর বিশ্বকাপে তার গোলসংখ্যা হয়ে গেল ১৯।

ম্যাচের পুরোটা সময় রোনালদোকে খেলানো নিয়ে সমালোচনা হলেও মার্তিনেস অবশ্য সেদিকে কর্ণপাত করছেন না। মানসিক ও শারিরীকভাবে রোনালদো ফিট আছেন বলে মনে করেন মার্তিনেস। রোববার কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পর পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদো সব সময় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার অভ্যাস গড়ে তুলেছে। বিষয়টি মূলত মানসিকভাবে দৃঢ় থাকা, নিজের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে সব সময় শৃঙ্খল থাকা।’

কলম্বিয়ার বিপক্ষে ড্র করায় পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না। ‘কে’ গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে পর্তুগাল। ৩ জুলাই টরন্টোতে হতে যাওয়া শেষ বত্রিশের ম্যাচে রোনালদোর দলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নকআউট পর্ব থেকেই একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন।

রোববার কলম্বিয়া ম্যাচ শেষে পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদোর জন্য ৯০ মিনিট খেলা কোনো সমস্যা নয়। তবে হয়তো পরের ম্যাচে আমাদের কিছু পরিবর্তন আনতে হতে পারে। তবে এটি শুধু ক্রিস্টিয়ানোর ক্ষেত্রে নয়, অন্য যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেও একই বিষয়।’

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250