শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নতুন চুল গজাতে ব্যবহার করুন আমলকী ভেজানো পানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবার একটাই অভিযোগ দূষণের কারণে চুল অনবরত পড়তে থাকে। এমনকি কারো কারো মাথায় নতুন চুল গজায় না। আর তখনই বিপত্তি ঘটে। চুলের ক্ষতি রুখতে ভরসা করতে পারেন আমলকীতে। আমলকীতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও খনিজ উপাদান। এটি শুধু ত্বক বা চুলের স্বাস্থ্য ভালো রাখতেই নয়, রোগ প্রতিরোধেও  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন ভিটামিন ও খনিজে ভরপুর আমলকিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস। এ উপাদান মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। রূপবিশেষজ্ঞরা বলছেন শুধু আমলকী খেলেই নয়, আমলকী ভেজানো পানি ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজাবে। এমনকি পাতলা চুল ঘন হবে।

আমলকী ভেজানো পানির উপকারিতা -

চুলের বৃদ্ধি

আমলকিতে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আমলকি ভেজানো পানি পান করলে শরীর ভালো থাকে, আবার চুলের বৃদ্ধিও ঠিকমতো হয়। 

অকালপক্বতা

অনেকেরই কম বয়সে চুল পেকে যায়। এ সমস্যার সমাধানেও আমলকী ভেজানো পানি ব্যবহার করতে পারেন। এ পানিতে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা চুল ভালো  রাখতে এবং পাকা চুলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

আরো পড়ুন : যে তিনভাবে চন্দন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক!

প্রদাহ কমায়

মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ, খুশকির সমস্যা কমাতেও আমলকী ভেজানো পানি বিশেষ কার্যকর। এটি মাথা চুলকানোর সমস্যাও কমতে পারে। এছাড়া আমলকীতে থাকা বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে চুলের গোড়া মজবুত হয়, রুক্ষ চুলে প্রাণ ফেরে।

কীভাবে তৈরি করবেন

২ কাপ পানিতে একটি আমলকী কুচি কুচি করে কেটে দিন। এ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে বাদামি রঙের হলে ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে নিন। সপ্তাহে এক দিন এই পানি মাথার ত্বক থেকে পুরো চুলে ব্যবহার করুন। আমলকী ভেজানো পানি তৈরি করে স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। ফ্রিজে এটি সংরক্ষণ করা যায়। এর সঙ্গে পাতিলেবুর রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়েও নিতে পারেন। 

ব্যবহারের পদ্ধতি 

শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর আমলকী পানি ব্যবহার করুন। এ পানি ব্যবহারের পর ২ মিনিট মাথার ত্বকে মালিশ করুন। এরপর ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বক আর্দ্র থাকবে, চুলেও প্রাণ ফিরবে।

এস/ আই.কে.জে/


আমলকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250