সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

ভাড়ায় পাওয়া যাচ্ছে প্রেমিক-প্রেমিকা, ১৫০০ টাকা থেকে শুরু!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

পৃথিবীতে কত রকমেরই না সম্পর্ক রয়েছে। সবচেয়ে বেশি চর্চায় থাকে প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কেরও নানা ধরন থাকে। অসম প্রেমের ক্ষেত্রে চর্চাটা একটু বেশিই হয়। আবার সাধারণ বা স্বাভাবিক প্রেমেরও আয়ুকাল থাকে ভিন্ন। কোনো প্রেমের সম্পর্ক দীর্ঘ সময় থাকে। আবার কোনো প্রেম হয় ক্ষণস্থায়ী। সময়ের সঙ্গে বদলে যায়, সম্পর্কের পটচিত্র। তৈরি হয় নতুন সংজ্ঞা।

তবে এই সব ডেটিং ছাড়াও রয়েছে বেশ কয়েকটি অদ্ভুত ধরনের সম্পর্ক। যা আজকাল বিভিন্ন দেশে বেশ প্রসিদ্ধ। সেখানে প্রেম করেই কিন্তু আপনি রোজগার করতে পারবেন। প্রেমটাও নাকি এক ধরনের পেশা। ভাড়ার বয়ফ্রেন্ড, ভাড়ার গার্লফ্রেন্ড, থেকে ওয়েডিং ডেস্ট্রয়ার আছে নানা ধরনের পেশা। জানেন সেগুলি কী কী? 

ভাড়ার বয়ফ্রেন্ড - ভিয়েতনামে এই পেশার বেশ চল রয়েছে। নিজের বাবা-মাকে খুশি করতে দক্ষ ব্যাচেলার ছেলেদের বয়ফ্রেন্ড ভাড়া করেন। ভারতের মতো ভিয়েতনামেও একটা বয়সের পরে মেয়েদের বাড়িতে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। সেই সমস্যা দূর করতেই বাবা-মায়ের জন্য বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার চল শুরু হয়েছে দেশে।

ভাড়ার প্রেমিকা - জাপানে এই পেশার চল রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গার্লফ্রেন্ড নেওয়া জাপানে আইনিভাবেও সম্পূর্ণ বৈধ। নিজের একাকিত্ব কাটাতে আপনি চাইলে গার্লফ্রেন্ড ভাড়া করতে পারেন। একটি প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, জাপানে এখন ৬০০০ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় ৪০০০ টাকার বেশি) প্রতি ঘণ্টায় প্রেমিকা ভাড়া পাওয়া যায়। অন্তত দু'ঘণ্টার জন্য ভাড়া নিতেই হয়। অবশ্য প্রথমবার ভাড়া নিলে কোনও এক্সট্রা চার্জ দিতে হয় না।

সম্প্রতি সমাজমাধ্যমে ভারতের এক মহিলা একটি ভিডিও পোস্ট করে বলেন তিনি ভাড়ার গার্লফ্রেন্ড হতে রাজি। ১৫০০-১০,০০০ টাকা অবধি একটি রেট কার্ড দেন তিনি।

ডেটিংয়ের সম্পর্কে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিক ম্যাচিং। এই ধরনের সম্পর্ক সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমেরিকায়। যুবক-যুবতীরা তাদের শক্তি ও পছন্দের সঙ্গে মিল রয়েছে এমন কোনও ব্যক্তির সঙ্গে ডেটিং করেন। যার নাম দেওয়া হয়েছে ফ্রিক ম্যাচিং। 

সূত্র : টিভি নাইন বাংলা

ওআ/কেবি


ভাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250