শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসছেন ১৩ই মার্চ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের এক সফরে আগামী ১৩ই মার্চ বাংলাদেশে আসছেন। এই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। এ ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নিবর্তনমূলক কর্মকাণ্ডের মুখে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের সংকট মোচনের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ এ বছর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। কাতারে বাংলাদেশ সরকারের অনুরোধে সম্মেলনটির আয়োজন করা হতে পারে। এ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব ঢাকা সফরে আসছেন।

জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেস ২০১৮ সালে প্রথম ঢাকা সফর করেন। সফর শেষে আগামী ১৬ই মার্চ তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।

এইচ.এস/

আন্তোনিও গুতেরেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250