বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক *** ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন *** ১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা *** সাবেক মন্ত্রী রেজাউল করিমের ২ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ *** গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে থাকা ক্লিনিকের রোগীদের মধ্যে আতঙ্ক *** আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়ানোর আগেই গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী *** নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের লীগের হামলা, নিহত ২ *** আদালত প্রাঙ্গণে আইনজীবী সোহাগের ওপর হামলা ও গ্রেপ্তার, নিন্দা জানাল পেশাজীবী মানবাধিকার পরিষদ *** মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ফোনে স্প্যাম কল, মেসেজ আসায় বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি সবাই সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে ফোনের সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে স্প্যাম কল এবং মেসেজ।

দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে বা কোনো কাজে আছেন এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। এসব বিরক্তিকর স্প্যাম কল ও মেসেজ আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই।

>> অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করা। প্রথম এবং সর্বাধিক ব্যবহৃত উপায়গুলোর মধ্যে এটি একটি। যার সাহায্যে লাখ লাখ মানুষ অ্যাপ্লিকেশন এবং মোবাইল নেটওয়ার্ক ক্যারিয়ার পরিষেবাগুলো থেকে কলগুলোকে ব্লক করে স্প্যাম কল থেকে নিজেকে বাঁচাচ্ছেন। স্প্যাম কল ব্লক করার জন্য কিছু সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।

আরো পড়ুন : সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটার লম্বা ক্যাবল বসাবে মেটা!

>> স্প্যাম কল ম্যানুয়ালি ব্লক করা। কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে, ওকে।

>> এছাড়া মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপ স্প্যাম কল থেকে মুক্তির উপায় এনেছে। ব্যবহারকারীদের জন্য সাইটটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। ফিচারে স্প্যাম এবং অবাঞ্ছিত কলটি ফোনে ‘সাইলেন্স’ মোডে ঢুকবে। আপনি সেই কলটি পরে নোটিফিকেশনে দেখতে পাবেন। ফিচারটির নাম রাখা হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’।

সূত্র: ইন্ডিয়া টাইমস

এস/ আই.কে.জে/ 


স্প্যাম কল-মেসেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250