সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৭৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার (১৪ই অক্টোবর) পর্যন্ত সারাদেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭৪ জনকে।

পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার

পুলিশ সদর দফতর জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে৪৭ ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ঠা সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়েছে।

এসি/ আই.কে.জে/

যৌথ অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250